বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্যক্তিগত কারণে তামিমের শো’তে আসছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দেশের এবং দেশের বাইরের বড় বড় ক্রিকেট তারকারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। গুঞ্জন ছিল তামিমের এই লাইভ শো শেষ হবে বাংলাদেশ ক্রিকেটের পাঁচ নক্ষত্রদের দিয়ে। এই শো শুরু হওয়ার দিন থেকেই তামিমের কাছে ভক্তদের অনুরোধ ছিল, লাইভে যেন সাকিবকেও নিয়ে আসা হোক। তামিমেরও সেই ইচ্ছেই ছিল। কিন্তু সাকিব আল হাসানের যে ভিন্ন ইচ্ছে। সাকিবকে এই শো’তে আসার আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু সাকিব আসছেন না।

সাকিবের না আসার ব্যাপারটি জানিয়ে তামিম বলেন, ‘আমাদের শেষ এপিসোড হবে আগামি শনিবার। অনেকে আমাকে বলছিলেন সাকিব কখন আসবে? তো এজন্য আমি সাকিবের সঙ্গে শেষ ১০/১২ দিন আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিলাম কারণ শেষ শো’টা আমরা পাঁচজন মিলে করতে চেয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। তবে সাকিবের ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে থাকতে পারবে না।’

তামিম আরও বলেন, ‘আসলে মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। এটা আসলে আলোচনার কোনো বিষয় না, এটা নিয়ে বেশি আলোচনার কোনো দরকারও নেই। আমি বাকি তিনজনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই আড্ডায় আসতে রাজী হয়েছে। তো আমরা পাঁচজন তো এক সঙ্গে করতে পারবো না তাই চারজন এক সঙ্গে শো করবো। আর এটাই আমার লাস্ট এপিসোড হবে।’

তাই পঞ্চপাণ্ডবের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই হবে এই লাইভ শো। আর আরেক পাণ্ডব ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তো থাকছেই উপস্থাপকের ভূমিকায়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com