শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে বাল্যবিবাহ মুক্ত গঠনে মতবিনিময় সভা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

বাল্যবিবাহ মুক্ত কুড়িগ্রাম জেলা গঠনে বিবাহের সাথে সম্পর্কযুক্ত ইমাম, পুরোহিত ও ঘটকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার ৯উপজেলার ৮০জন ইমাম, পুরোহিত ও ঘটকদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় সারা বিশ্ব ব্যাপী ওমিক্রনের আক্রমন এবং বাংলদেশে যাতে ছড়িয়ে পরতে না পারে এজন্য আগাম সকলকে শতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়। পাশাপাশি ওমিক্রন চলাকালিন যাতে বাল্যবিবাহ না ঘটে এজন্য ইমাম, পুরোহিত ও ঘটকদের আরো দায়িত্বপূর্ণ হওয়ার আহবান জানানো হয়। এসময় জেলার সার্বিক বাল্যবিবাহের সর্বশেষ অবস্থান তুলে ধরেন বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সমন্বয়কার আব্দুলস্নাহ আল মামুন। তিনি জানান গত নভেম্বর মাসে জেলায় ৩১টি বাল্যবিবাহ সংগঠিত হয়েছে এবং ৬টি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মার¤œফ রায়হান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার, কাজী সমিতির সভাপতি মো. নুর¤œজ্জামান প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সহযোগিতায় উক্ত মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com