শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এখনো আইসিইউতে সোহেল রানা, দোয়া চাইলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

‘ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো’ সোহেল রানা এখন আইসিইউতে। তিনি করোনায় আক্রান্ত হয়ে স¤প্রতি হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখন আইসিইউতে। বিষয়টি নিশ্চিত করেছেন তা ছেলে মাশরুর পারভেজ। তিনি বলেন ‘এ্ই্টা একদিনের হিসাব না যে বলে দিলাম। দেখা যায় একদিন ভালো হয় তার পরদিন খারাপ হয়ে যায়। এক সপ্তাহ না গেলে কোনো কিছু বলা যাচ্ছে না। এখন আইসিইউতে আছেন। আমরা এখন জানি না কি অপেক্ষা করছে সামনে। আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দেন। তিনি সবার মাঝে আবার ফিরে আসতে পারেন।’
সোহেল রানা গত ২৫ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির আগে জ্বর ও কাশি ছিল। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা এগারোজন প্রযোজনা করে প্রশংসিত হন তিনি। ১৯৭৩ সালে রুপালি পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এরপর অনেক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান এই নায়ক। সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com