শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে বেদে পল্লীতে রাতের অন্ধকারে শীতবস্ত্র নিয়ে হাজির ইউএনও

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির সাতবর্গ বেদে পল্লীতে রাতের অন্ধকারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ। রাতে কনকনে শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে মাটিতে ছালার চট বিছিয়ে কোনরমক ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো, জিয়াদুল হক বাবু, সহ সম্পাদক শফিকুর রহমান শাহিন সহ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহি অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যাহারা এই শীতে শীতবস্ত্র না থাকায় ঘুমাতে পারছে না, সাবলম্বী সবার উচিত তাদের পাশে দাড়াঁনো, আমি আমার সাধ্যমত তাদের কে সহযোগীতা করেছি, পর্যায় ক্রমে পুরো উপজেলার হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com