শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কী নির্বাচন করছি আমরা, প্রশ্ন মাহবুব তালুকদারের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

সাভার: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মাহবুব বলেন, এখানে যখন আসলাম, এতোগুলো বুথ দেখে আমি হতাশ। কোথাও কোন লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আছে, র‌্যাব আছে কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি এটা আমরা?
এ সময় এসব অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com