বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩ লাখ ৩৪ হাজার ছাড়াল প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ হাজার ৮৩৩ জন। নতুনভাবে এক লাখ ৬ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯, যা ভাইরাসটি বিস্তারের পর থেকে রেকর্ড।

সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫২ লাখের কাছাকাছি। একদিনেই যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন ১৩শ’র বেশি মানুষ। আরও ২৮ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

এদিকে, করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় সাড়ে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ২০ হাজার ছাড়াল প্রাণহানি; আক্রান্ত ৩ লাখ ১০ হাজারের ওপরে।

রাশিয়াতে মৃত্যুহার কম হলেও সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। দেশটিতে ৩ লাখ ১৮ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত।

ইউরোপের দেশগুলোয় লক্ষ্যণীয়ভাবে নেমে এসেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানায় দরিদ্র দেশগুলোয় এখন ছড়াচ্ছে করোনাভাইরাস।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com