শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি হলেন গোলাম রসুল

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো ঐতিহ্যবাহী মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোবারকগঞ্জ সুগার মিলস লি এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি, শিক্ষানুরাগী, জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সহ- সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক গোলাম রসুল। এ উপলক্ষে ১১ জানুয়ারি মংগলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সিমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ম্যানেজিং কমিটির নব- নির্বাচিত সভাপতিকে কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এবং সম্বর্ধনা প্রদান করেন। প্রথমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি শফিকুর রহমানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নব- নির্বাচিত সভাপতি গোলাম রসুল। তিনি এসময় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল কাজে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com