রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে সংবাদ সম্মেলন

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

পিরোজপুর সদর থানা পুলিশের নিস্কৃয় ভূমিকার কারণেই সদর উপজেলার কদমতলা ইউনিয়নে একের পর এক নৃশংস হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে যুবলীগের নেতারা। সর্বশেষ যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবলীগের নেতারা এ অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব। তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে কদমতলা ইউনিয়নে যুবলীগ কর্মী নাদিমের ডান হাত কেটে বিচ্ছিন্নের পরও পুলিশ উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। এছাড়া গত বছরের ৮ ডিসেম্বর পার্শবর্তী সিকদার মল্লিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীনের ২ পা ভেঙে দেওয়ার ঘটনায় থানা মামলা গ্রহন করেনি। এমনকি আদালতের নির্দেশে মামলা নিলেও কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। কোন অজ্ঞাত কারণে পুলিশ কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন এর প্রতি একপেশে ভূমিকা পালন করছে। এতে করে ওই ইউনিয়নে সহিংসতার ঘটনা বাড়ছে বলে দাবি তার। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুবলীগের নেতারা ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তবে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ মাসুদুজ্জামান। তিনি বলেন ,সদও থানায় তিনি যোগ দেওয়ার পওে অনেক ঘটনা ঘটেনি। এক ইউপি সদস্যের দুই পা ভাঙ্গা এবং একজনের কব্জি কাটার ঘটনা ঘটেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com