মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে ৯৯০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে ১৫ জানুয়ারি দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন পৌরসভার ১নং ওয়াডস্থ চন্ডীপুর এলাকার (হাকিমপুর চৌরাস্তা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গামী পাকা রাস্তার)পাশে অভিযান পরিচালনা করে ৯৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় মোঃ জামিরুল ইসলাম(২৯), পিতা-মৃত হেছাব মন্ডল, সাং-দৈবকনন্দনপুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট, মোঃ গোলাম আজাদ(৫৫), পিতা- মৃত আছরম আলী, সাং-নওদাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com