শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এই ভয়ের নাম জানেন কি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

টেলিভিশনের পর্দায় শাশুড়ি-বউমার সম্পর্কের টানাপড়েন অনেক দেখা যায়। শাশুড়ির প্রতাপে বউমা ভয়ে থাকেন, সে সব গল্পও নতুন নয়। এ বিষয় নিয়ে ঠাট্টাও কম হয় না। কিন্তু এই ভয় আসলে কত চর্চিত, তা কি জানা আছে? সকলেরই কিছু না কিছু নিয়ে ভয় থাকে। কারও জলে নামতে ভয় হয়, তো কারও বা অন্ধকার ঘরে ঢুকতে ভয় থাকে। এমন নানা ধরনের ফোবিয়ার বিভিন্ন নামও আছে। কিন্তু জানা আছে কি যে শাশুড়িকে ভয় পাওয়ারও একটি নাম আছে? এটিও একটি ফোবিয়া বলেই ধরা হয়। তাকে বলে ‘পেনথেরাফোবিয়া’।
গ্রিক ভাষায় ‘পেনথেরা’ মানে হল শাশুড়ি। আর ‘ফোবিয়া’ হল ভয়। অভিধানে বলা আছে শাশুড়িকে ভয় পাওয়া কিংবা অপছন্দ করার বিষয়টিকে পেনথেরাফোবিয়া হিসাবে চিহ্নিত করা হয়। অতীতের যে কোনও ভয় বা লজ্জাজনক ঘটনার কারণে মনে আতঙ্ক বাসা বাঁধে। আবার সামাজিক কিছু কারণেও কোনও ব্যক্তি ফোবিয়ায় আক্রান্ত হতে পারেন। তেমনই একটি ফোবিয়া হল পেনথেরাফোবিয়া।
পেনথেরাফোবিয়ার ঝুঁকিগুলি কী কী? যে কোনও ফোবিয়ার মতো পেনথেরাফোবিয়ারও ঝুঁকি আছে। এই ফোবিয়া অতিরিক্ত মাত্রায় পৌঁছলে মানসিক চাপ, উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই সামাজিক আদানপ্রদান থেকে নিজেকে গুটিয়ে নেন। লাজুক হয়ে যান।
পেনথেরাফোবিয়ার লক্ষণ কী কী? শাশুড়ির উপস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ঘাম ঝরতে থাকে। কারও আবার রক্তচাপ বেড়ে যায়। বমিভাব, গা গোলানো, কাঁপুনি, পেট ব্যথা হয় অনেকের। ফোবিয়া অতিরিক্ত হলে শাশুড়ির উপস্থিতিতে কথা বলার ক্ষমতাও হারান কেউ কেউ। এমন ফোবিয়া থাকলে মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com