সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার অনুগত লোকদের দ্বারা নির্বাচন কমিশন গঠনে আইন করছে : নজরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

দলীয় অনুগত লোকদের দ্বারা নির্বাচন কমিশন গঠনে সরকার আইন করছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনুগত ও অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেয়ার সরকারি অপপ্রয়াস হবে। ‘যেই লাউ, সেই কদু’। এবার সম্ভবত হতে যাচ্ছে পচা কদু।
গতকাল মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, এ সরকারের কাছ থেকে জনগণ এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে না বলে মনে করে বিএনপি। বিএনপির মনে করে যে একটি নিরপেক্ষ, স্বাধীন ও যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের। বিএনপিতে তৈমূর আলম খন্দকারকে ফিরিয়ে নেয়া হবে কিনা প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, ‘এ ব্যাপারে বিএনপিতে এখনো কোনো চিন্তাভাবনা নাই।’ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছে বিএনপি প্রশ্নে তিনি বলেন, নির্বাচন একটি দরকারি জিনিস। কিন্তু নির্বাচনের নামে যদি নির্বাচনী প্রহসন চলে তাহলে সমালোচনা থাকবেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com