শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাদেবপুরে বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো রোপণের ধুম

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

উত্তরাঞ্চলের শস্যভা-ার খ্যাত নওগাঁর মহাদেবপুরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাঘের প্রচ- শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে মাঠে নেমে পড়ছেন তারা। নদীর পাড়ে, খালের ধারে, রাস্তার পাশের জমিতে ও ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। কোথাও গভীর নলকূপ দিয়ে চলছে সেচ, আবার কোথাও কোথাও ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষ। ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে চারা। চারা তোলা আর রোপণের ব্যস্ততায় কৃষকের গায়ে শীত যেন স্পর্শ করছেনা। বিগত মৌসুমে কৃষকরা ধানের ভালো দাম পাওয়ায় এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে বোরো চাষ হবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২০২২ বোরো মৌসুমে ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। এ পরিমাণ জমিতে বোরো চাষ করতে এক হাজার ৮৫৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে চাষিরা। ২২ জানুয়ারি শনিবার পর্যন্ত এক হাজার ৬০০ হেক্টর জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। উপজেলার সিদ্দিকপুর গ্রামের লিয়াকত আলী, লোকমান হাকিম ও বাজিতপুর গ্রামের আব্দুর রহমানসহ ২০ থেকে ২৫ জন বোরো চাষি জানান, ধান রোপণে তারা ব্যস্ত সময় পার করছেন। প্রচন্ড শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছে না। ফলে শ্রমিক সংকটের পাশাপাশি তাদের অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে। কৃষকদের মতে, প্রতি বিঘা জমিতে বোরো চাষ শেষ করতে কমপক্ষে চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ করতে হবে। অনেক ক্ষেত্রে পোকা-মাকড়ের আক্রমণ দেখা দিলে খরচের পরিমান আরো বেড়ে যাবে। মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, উপজেলার ৩০টি ব্লকে বোরো চাষিদের সার্বিক পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বাজারে সার ও তেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় ভরা মৌসুমে কোনো সঙ্কটের আশঙ্কা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com