সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তির অনুমতি পেল ‘নদীর জলে শাপলা ভাসে’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

মুক্তির অনুমতি পেল আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। রোববার (২৩ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সেন্সরপত্র পায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান। তিনি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি। বিনাকর্তনে সেন্সর পাওয়ায় এ ছবির অভিনেতা মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে। শিরিন শিলা বলেন, একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com