বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনায় চাল কল মালিক সমিতির উদ্যোগে চাতাল শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি উদ্যোগে বুধবার সন্ধ্যায় জেলা শহরের হোসেনপুরস্থ এ আর খান পাঠান রাইস মিলে চাতাল শ্রমিকদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এফবিসিআই’র পরিচালক হুমায়ুন রশীদ খান পাঠান রুমেন, জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জল সাহা, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনসহ জেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ। নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এই সমিতির পক্ষ থেকে পর্যায়ক্রমে নেত্রকোনা জেলার ১০ উপজেলায় বিভিন্নস্থানে অবস্থিত ১৫শ চাল কল শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com