শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

মোঃ ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

অবাধ ও সুষ্ঠুভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে

কুমিল্লার দেবিদ্বারে আগামী ৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবিদ্বার থানার বিট পুলিশিং আয়োজনে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিতকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর পাবলিক কলেজ মাঠে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোহনপুর ইউনিয়নের বিট অফিসার ও দেবিদ্বার থানার এস আই নাজমুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। এসময় তিনি বলেন, দেবিদ্বারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যারা ভোটার রয়েছেন আপনারা র্নিভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদান করবেন। আর যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে অথবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে তাদের কাউকে ছাড়া হবে না। সে যত বড় শক্তি শালীই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আপনারা নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসবেন ভোট দিবেন, কেউ কোন হুমকি বা ভয়ভীতি দেখালে সাথে সাথে পুলিশকে জানাবেন। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা প্রত্যোকেই এক একজন পুলিশ, কারণ পুলিশই জনতা জনতাই পুলিশ। আপনারা এলাকার যেকোন তথ্য সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তাকে জানাবেন। যারা প্রার্থী রয়েছেন জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরী করুন, নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকুন, সবাই কাঁধে কাঁধ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশকে সহযোগিতা করুন। দেবিদ্বার থানার এস আই মোঃ মশিউর রহমান এর উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপ পরিদর্শক মো. ইকতিয়ার মিয়া, নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম, মোঃ ময়নাল হোসেন, মোঃ আবদুল গফুর ও মোঃ রাশেদ খান সহ আরো অনেকে। এসময় মোহনপুর ইউনিয়নে সকল চেয়ারম্যান’ প্রার্থীরা জনসম্মুখে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনে কোন প্রকার অনৈতিক কাজে জড়িত হবেন না। নির্বাচনের ফলাফল যা হয় তা হাসি মুখে মেনে নিবেন। সকলের সহোযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার শপথ নেন উপস্থিত প্রার্থীগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com