শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রযুক্তি বাজারে টেক্কা দিতে একের পর এক ফিচার যুক্ত করছে। এবার ভিডিও ক্রিয়েটরদের জন্য এনএফটি (ঘঋঞ) ফিচার নিয়ে আসছে ইউটিউব। স¤প্রতি নন ফাঞ্জিবেল টোকেন শুরু করার ঘোষণা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বিগত কয়েক বছরে ঘঋঞ বা নন ফাঞ্জিবেল টোকেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ার কারণে বিভিন্ন টেক কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।
গত সপ্তাহেই প্রোফাইল ছবিতে এনএফটি যুক্ত করার ঘোষণা করেছিল টুইটার। মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে অন্যান্য প্রোফাইল ছবি বৃত্তাকার হলেও এই প্রোফাইল ছবিগুলো ষড়ভুজাকার হবে। এছাড়াও স¤প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রামেও শিগগিরই এনএফটি ব্যবহার শুরু হবে। এছাড়াও এনএফটি ব্যবহার শুরু করছে রেড্ডিড। স¤প্রতি লিংকডইন ওয়েবসাইটে কোম্পানির কর্মী নিয়োগের বিজ্ঞাপনে এই প্রযুক্তি জানার উপরে জোর দিয়েছে সোশ্যাল ওয়েবসাইটটি।
ইউটিউবের সিইও সুসান ওয়াজসিকি জানান, তারা সব সময় ইউটিউব ইকো-সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রিয়েটরদের সাহায্য করতে চায়। এর মধ্যে অন্যতম এনএফটি। যা ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটর ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে এর মাধ্যমে। এনএফটি একটি ডিজিটাল অ্যাসেট রাখার প্রযুক্তি। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে কাজ করে এনএফটি। বিগত কয়েক বছরে গোটা দুনিয়া জুড়ে এনএফটির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। বিভিন্ন শিল্পকর্ম, ভিডিও ও অন্যান্য ডিজিটাল অ্যাসেট এনএফটির মাধ্যমে কিনেছে অনেকেই। যদিও কীভাবে ইউটিউবে এনএফটি ঠিক কীভাবে কাজ করবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র: রয়টার্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com