বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পতনেই শেষ হলো মাসের শেষ কার্যদিবস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

জানুয়ারি মাসের শেষ কার্যদিবস সোমবারও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। আজকের দিন নিয়ে টানা ৪ কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। অন্য কার্যদিবসের মতো আজও পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। গতকাল সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৯২৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে গতকাল সোমবার ১ হাজার ২১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ১২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার। ডিএসইতে গতকাল সোমবার ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৬৪টির এবং ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৫২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com