রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চৌহালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উৎস ফাউন্ডেশন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের চৌহালীতে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন মানবিক সহায়তা ‘সংগঠন উৎস ফাউন্ডেশন। শনিবার উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া বাজার থেকে উৎস ফাউন্ডেশনের পক্ষ থেকে চার শত কম্বল বিতরণ করা হয়েছে। প্রবীন আওয়ামীলীগ নেতা আরদোশ আলী তালুকদারের সভাপতিত্বে উৎস ফাউন্ডেশনের মহাসচিব মোঃ লুৎফর রহমান রবিনের পরিচালনায় ৪শত কম্বল বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামীলীগ নেতা মিয়ান বোরহান উদ্দিন, দেওয়ান আব্দুল লতিফ, মোঃ আলমগীর হোসেন, শাহআলম মোল্লা, ফজলুর রহমান তালুকদার চুন্নু, উৎস ফাউন্ডেশনের কোষাধক্ষ স্বপন শিকদার, সাংগঠনিক সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সদস্য মিয়ান সাদেকুল ইসলাম প্রমূখ। সংগঠনের মহাসচিব মোঃ লুৎফর রহমান রবিন বলেন, মানবতার কল্যাণের জন্যই এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়ানো। অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com