শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজমিরীগঞ্জে কালনী নদীতে ৪৩ কেজির বাঘাইড়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় কালনী নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। ১২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০ টাকায়। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস নামে দুই জেলে সুতার জালে মাছটি ধরেন। বিশালাকৃতির মাছটি আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে আনলে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। নবীগঞ্জ উপজেলার মাছ বিক্রেতা আন্নর আলটি এ বাঘাইড়টি কিনে নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস ইউনিয়নটির মামুদপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাররাত সুতার জাল দিয়ে কালনী নদীতে মাছ ধরেছেন তারা। বুধবার সকালে বাড়ি ফেরার কিছুক্ষণ আগে হঠাৎ জালটি ওপরে তুলতে বেশি শক্তি লাগছিল। অনেকটা জাল তুলে আনার পর তারা বুঝতে পারছিলেন, বিশাল একটি মাছ জালে লাফালাফি করছে। আস্তে আস্তে তারা জালটি তুলে আনলে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান। মাছটির ওজন ৪৩ কেজি। পাহাড়পুর বাজারে মাছটি দেখতে কয়েকশ’ মানুষ ভিড় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com