শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নারীর জালে ধরা পড়ল সাড়ে চারশ’ কেজির টুনা মাছ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

জালে ধরা পড়ল সাড়ে চারশ’ কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ। বিপন্ন প্রজাতির মাছটির দাম কয়েক কোটি টাকা। দৈত্যাকার সেই মাছ নৌকায় তোলার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। মাছটি ধরা পড়েছে আমেরিকার নিউ হ্যামশায়ারের হ্যাম্পটন বিচে। মিশেল ব্যান্সউথজ সিসেল নামে এক নারী মৎস্যজীবীর জালে উঠেছে মাছটি। কীভাবে সেই মাছ নিজের নৌকায় একা হাতেই টেনে তুলেছেন তার একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই প্রথম নয়, এর আগেও বিশালাকার মাছ ধরেছিলেন মিশেল। ২০২১ সালে ১২০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল তার জালে।
গত অক্টোবরেও ৬৪৩ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা মাছ ধরে সংবাদের শিরোনামে এসেছিলেন মিশেল। ২০১৫ থেকে সমুদ্রে মাছ ধরছেন মিশেল। তবে ৬৪৩ কেজি ওজনের টুনা ধরার পর বেশ পরিচিতি পেয়েছেন এই নারী মৎস্যজীবী। ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লু ফিন টুনা বিক্রি হয়েছিল ৩১ লাখ ডলারে। সূত্র: ডারিক নিউজ, ল্যাডবাইবেল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com