শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় দোয়া ও কম্বল বিতরণ

মিজানুর রহমান ফেনী :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

ফেনীর ছাগলনাইয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১১ ফেব্রুয়ারী শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদের সহযোগিতায় ও ছাগলনাইয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনটির সভাপতি একরাম উদ্দিন শিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য নুরুল্লাহ খাঁন বাচ্চু, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ইউছুফ মোল্লা,উপজেলা যুবদল নেতা এস,এম ওহিদ উল্লাহ,আব্দুল কাদের জিলানী, ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোস্তফা, উপজেলা তাঁতী দলের সভাপতি শাহজাহান পাটোয়ারী, পৌর তাঁতী দলের সভাপতি আলিম উল্লাহ লাতু হাজারী,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল শেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয় এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com