শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ের পর হানিমুনে নয়, যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর কয়েক ঘণ্টার মাথায় বিয়ের সিদ্ধান্ত নেন ইউক্রেনের প্রেমিক যুগল ইয়ারিনা আরিভা এবং ভিয়াতোস্লাভ ফারসন। যদিও তাদের এখন বিয়ের কথা ছিল না। তবে হঠাৎ রাশিয়ার আক্রমণে সব পরিকল্পনা পাল্টে যায়। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের পরে হানিমুনে নয়, যুদ্ধের ময়দানে নামার সিদ্ধান্ত নেয় এই যুগল। বিয়ের প্রথম দিনই ইউক্রেইনের হয়ে লড়াই করার শপথ নেন তারা। আরিভা বলেন, ‘আমাদের পক্ষে যতটুকু সম্ভব, করবো। অনেক কিছুই করার আছে। শুধু এইটুকু প্রত্যাশা, সবকিছু ঠিক হয়ে যাবে।’
প্রাপ্ত বয়স্কদের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজের দেশকে বাঁচাতে আপনিও এই যুদ্ধে নেমে পড়তে পারেন। এটাই এখন একমাত্র সমাধান।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া। দ্বিতীয় দিনেই রাশিয়ার সেনারা দেশটির রাজধানী কিয়েভে পৌঁছে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com