শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেন ওয়ার্নকে বাঁচাতে পারেননি বন্ধুরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

তিন বন্ধুর সঙ্গে থাইল্যান্ডের বিলাসবহুল বাড়িতে ছিলেন শেন ওয়ার্ন। সেখানেই শনিবার আচমকা মৃত্যু হয় তার। শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় দেখে প্রায় ২০ মিনিট তাকে বাঁচানোর চেষ্টা করেন তার বন্ধুরা। সিপিআর দেন। কিন্তু তার পরেও প্রাণে বাঁচানো যায়নি প্রাক্তন ক্রিকেটারকে।
থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, শনিবার এক বন্ধু রাত্রে খাওয়ার জন্য শেন ওয়ার্নকে ডাকতে যান। তখন দেখেন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকেন তিনি। সবাই মিলে সিপিআর দেন। প্রায় ২০ মিনিট ধরে চেষ্টা করার পরেও সাড়া না পেয়ে অ্যাম্বুল্যান্সে খবর দেন তারা।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে প্রথমে এমারজেন্সি ইউনিটের কয়েক জন কর্মী সেখানে আসেন। তারা আরও ১০ থেকে ২০ মিনিট চেষ্টা করেন ওয়ার্নকে বাঁচানোর। তার পরে অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়ার্নকে। সেখানেও সিপিআর দেয়া হয়। তার পরেই চিকিৎসকরা শেন ওয়ার্নকে মৃত বলে ঘোষণা করেন।
শেন ওয়ার্নের মৃত্যুর খবর পাওয়ার পরে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেন জানিয়েছেন, তারা থাইল্যান্ডে শেন ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সাহায্য করার জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি দল সেখানে যাবে। ওয়ার্নের দেহ অস্ট্রেলিয়া ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তার পর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে শেন ওয়ার্নের। সূত্র: জি নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com