শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে প্রথমবারের মতো ই-সিম

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব 4G ই-সিম চালু করেছে। গত ৭ মার্চ থেকে এই ই-সিম বাজারে পাওয়া যাচ্ছে। গ্রামীণফোনের গ্রাহকরা 4G ই-সিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই সংযোগের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘এ ধরনের উন্নত ও পরিবেশ-বান্ধব প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এ প্রযুক্তি ব্যবহারে অগ্রণী হিসেবে এ যাত্রায় যুক্ত হতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। ’ গ্রামীণফোন জানায়, 4G ই-সিম সংযোগ পেতে হলে ক্রেতাদের 4G ই-সিম সমর্থন করে এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে 4G ই-সিমের জন্য অনুরোধ করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও 4G ই-সিমের জন্য অনুরোধ করা যাবে। ৪এ ই-সিম সমর্থনকরা ডিভাইসের ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করে ৪এ ই-সিম সক্রিয় করতে ইন্টারনেট সংযোগ (মোবাইল ডাটা অথবা ওয়াইফাই) চালু করতে হবে। এর ফলে প্রচলিত সিম কার্ডে যে ঝামেলা রয়েছে তা দূর হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com