বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে কাল থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় এ সিন্ধান্ত হয়।

সভায় জানানো হয় আগামীকাল থেকে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে পুলিশ সুপার জনাব মোহা: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, ও কার্যনির্বাহী সদস্য সন্তোষ কুমার আগরওয়াল, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com