বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাজিলে করোনায় মৃত্যু প্রায় ২৬ হাজার, আক্রান্ত ৪ লাখেরও বেশি

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

প্রাণঘাতি করোনাভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৯৯ জন এবং মারা গেছে ১ হাজার ৮৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৫ হাজার ৫৯৮ জন।

এদিকে, ওয়ার্লওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩০১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ১৪৮ জন। ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৬৬১।এর মধ্যে মারা গেছে ২৫ হাজার ৬৯৭ জন।

ব্রাজিলে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ২২ হাজার ৩১৭। এছাড়া ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com