বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুক গ্রুপের জন্য আসছে নতুন সুবিধা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

ফেসবুক প্রতিনিয়তই তার ব্যবহারকারীদের জন্য নতুন সব ফিচার নিয়ে আসছে। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ সামাজিক যোগাযোগের জন্য যে মাধ্যম ব্যবহার করেন সেটি হচ্ছে ফেসবুক। প্রতিমাসে প্রায় ১.৮ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী গ্রুপ ব্যবহার করেন। ফেসবুক শুধু ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানই নয় আয়ের নানা সুযোগ দিচ্ছে। এবার গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই টুল ভুয়া খবর আটকাতে সাহায্য করবে।
নতুন এই টুল সব গ্রুপেই নজরদারির কাজ করবে। সেই গ্রুপ থেকে ভুয়া খবর ডিলিট করবে নিজে থেকেই। বিশ্বব্যাপী যত ফেসবুক গ্রুপ রয়েছে সব গ্রুপেই এই প্রযুক্তি কাজে লাগানো হবে।
পুরো বিষয়টি আর্টিফিসিয়ল ইন্টেলিজেন্স নির্ভর। বর্তমানে ফেসবুকে যত গ্রুপ রয়েছে এবং ভবিষ্যতে যত গ্রুপ খোলা হবে সবগুলোতেই নজরদারি চালাবে ফেসবুক। এর ফলে কোনো গ্রুপে যদি কোনো মেম্বার বা গ্রুপ অ্যাডমিন ভুয়া পোস্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে সেই পোস্ট ডিলিট করবে ওই বিশেষ টুল।
এ বিষয়ে ফেসবুক অ্যাপের কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট মারিয়া স্মিথ একটি ব্লগ পোস্টে বলেন, প্রতিটি গ্রুপের অ্যাডমিনরা সফটওয়্যার অটোমেটিক মডারেশন সুবিধা ব্যবহার করতে পারেন।পুরোটাই নির্ভর করবে এটি গ্রুপ অ্যাডমিনের উপর। গ্রুপ অ্যাডমিন চাইলে সেই সুবিধা নিতে পারেন, এমনকি কেউ না চাইলে সেই অপশন নাও চালু রাখতে পারেন। এরই মধ্যে এই প্রযুক্তি চালু করা হয়েছে। সেখান থেকে ভালো ফিডব্যাকও পাচ্ছেন তারা।
ভুয়া খবর বন্ধ করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে মেটা। ফেসবুকের পর এই বিশেষ ফিচার যুক্ত করা হবে হোয়াটসঅ্যাপেও। সূত্র: ইকনোমিক টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com