রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর:
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পল্লী কবি জসীমউদ্দীনের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ মার্চ সকাল ৮ টায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ভিডিপি, প্রেসক্লাব ও আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে শহরের গোবিন্দপুরে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ীর আঙ্গীনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। আলোচনা সভায় শুরুতে কবি ও তার পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাশফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, পল্লীকবি জসীমউদ্দীনের ছেলে ড. জামাল আনোয়ার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রাণী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com