শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বাজারে পেঁয়াজের কেজি ২০ টাকা, স্বস্তি ক্রেতাদের

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ টাকা। প্রকারভেদে ৩২ টাকা ভারতীয় পেঁয়াজ ২০ কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানির কারণে দাম কমে গেছে, বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে। সোমবার (১৪ মার্চ) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১২ টাকা। ৩২ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ কেজি দরে। পাইকারি ব্যবসায়ীরা ১৮ টাকা কেজি দরে ক্রয় করে তা বিক্রি করছেন ২০ টাকা দরে। আবার খুচরা সবজি ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করছেন ২২ থেকে ২৪ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি নি¤œ আয়ের মানুষেরা। হিলি বাজারে সবজি কিনতে আসা বাতেন মিয়া বলেন, গত সপ্তাহে ৩৫ টাকা দরে পেঁয়াজ কিনেছিলাম। বাজারে এসে দেখি পেঁয়াজের কেজি ২৪ টাকা। সামনে রমজান পেঁয়াজের দাম এমন থাকলে আমাদের অনেক উপকার হবে। সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। আমরা ২০ টাকা পাইকারি কিনে তা ২২ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি করছি। বেচা-বিক্রিও অনেক ভাল হচ্ছে। হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান ও শাহাবুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে দেশি পেঁয়াজ সহ সব ধরনের পেঁয়াজের দাম কমে গেছে। আমরা পেঁয়াজ আমদানি কারকদের নিকট থেকে ১৮ টাকা কেজি দরে ক্রয় করে তা ২০ টাকা দরে পাইকারি দিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com