শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্যারিয়ারের প্রথম নায়িকা পকেটমার: অঙ্কুশ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

কলকাতায় সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে ২৮ ফেব্রুয়ারি ৪৫তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। সেখানে রূপা দত্ত নামের এক অভিনেত্রীকে চুরির অভিযোগে গত শনিবার ১২ মার্চ)সন্ধ্যায় মেলায় থাকা টহল পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বইমেলা থেকে কোনো একজনের পকেট মেরেছেন। পকেটমার এই অভিনেত্রীকে নিয়ে স্মৃতিচারণ করলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ।
ইনস্টাগ্রামে অঙ্কুশ তার প্রথম সিনেমা ‘কেল্লাফতে’-এর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের জলে নাচছেন অঙ্কুশ ও রূপা। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘মনে পড়ছে প্রথম ছবির কথা। তখন আমার টাকাও ছিল না, তাই মানিব্যাগও ছিল না।’ পাশে হ্যাশট্যাগে ‘থ্যাঙ্ক গড’ (ভাগ্যিস) লেখা। মূলত এই লেখা দিয়ে রূপা দত্তকে ট্রল করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে ২০০৯ সালে ‘কেল্লাফতে’ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা এক বছর ধরে সেই ছবির কাজ চলে। ২০১০ সালে ছবিটি মুক্তি পায়। বাংলা ইন্ডাস্ট্রি এক ‘হিরো’ পায়। তার নাম অঙ্কুশ হাজরা। আর ‘হিরোইন’? রূপা দত্ত। সেই রূপা দত্ত, সম্প্রতি কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন পকেটমারের অভিযোগে। আদালতে তোলা হয়েছে তাকে। এক দিনের জেল হেফাজতও হয়েছে।
নিজের নায়িকার এমন পরিণতি মেনে নিতে পারছেন না অঙ্কুশ। তিনি ভারতীয় সংবাদমাধ্যমে অঙ্কুশ বলেন, ‘রূপার চালচলনে আভিজাত্য ছিল। সম্ভবত তিনি ‘কেল্লাফতে’ ছবির এক জন প্রযোজকও ছিলেন। টাকা ঢেলেছিলেন ছবিতে। যা জানতাম, স্বচ্ছল পরিবার থেকে এসেছিলেন তিনি। পরে বইমেলায় পকেটমারের ঘটনা শুনে চমকে উঠেছি।’ অঙ্কুশের মতে, কেউ অভাবে চুরি করেন, কেউ আবার স্বভাবে। তার কথায়, ‘রূপার ক্ষেত্রে কোনটা, তা জানি না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com