শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনোহরদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় বিষয়ক সংবাদ সম্মেলন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

নরসিংদীর মনোহরদীতে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম জানান, মনোহরদী পৌরসভার ২টি স্থানে আগামী কাল প্রথমধাপের প্রথম দিনে ১ হাজার ৪২২ টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল ও ১১০টাকা দরে ২ কেজি সয়াবিন তৈল বিক্রয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি মনিটরিং করবেন। রমজান মাস শুরুর আগে ও রমজান মাস চলাকালীন মোট দুই ধাপে উপজেলায় ৯হাজার ৭০৯ টি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। সংবাদ সম্মেলনে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, টিসিবির পণ্য বিক্রয়কারী ডিলারগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকগণ পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং বৃদ্ধির আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com