শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সকালে জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গন থেকে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের ফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো : আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউটের (এনপিআই) নির্বাহী পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, জেলা ওলামা মাশায়েক কমিটির নির্বাহী সচিব বশির রেজা আলোচক হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হোসাইন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের ঈমামগন উপস্থিত ছিলেন । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন মসজিতে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com