বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

একুশে পদক প্রাপ্ত ও নবনির্বাচিত শিল্পী সমিতির সভাপতি গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এবার নতুন রূপে দেখা যাবে কিংবদন্তি এই অভিনেতাকে। স্বাধীনতা দিবসের ‘অন্যরকম’ শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠানে। সেখানে হযরত ওমর (রা.) এর চরিত্রে হাজির হলেন তিনি। যেখানে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতীকী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুণী এই অভিনেতাকে।
এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হয়। নতুন পর্ব প্রচার হয়েছে গতকাল শুক্রবার (২৫ মার্চ)। ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে। এখানে শয়তানের ভূমিকায় যথারীতি থাকছেন আবদুল আজীজ। অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com