শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের মানুষ বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে পছন্দ করে না,সম্বর্ধনা সভায় কাদের মির্জা

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গণ সংবর্ধনা প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ হতে। মেয়র মির্জা আমেরিকা থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আগমন উপলক্ষে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের সঞ্চালনায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে এ নির্বাচনকে কেন্দ্র করে দলকে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলতে হবে তাই প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে নতুন কমিটিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, অপশক্তির স্থান হবেনা। তিনি আরও বলেন দলের বাহিরে যারা আছেন, তারা যদি মান-অভিমান ভূলে আসতে চান আমরা তাদেরকে দলে স্বাগতম জানাই। তবে খুনি, চাঁদাবাজ, অস্ত্রবাজ অপরাজনীতির হোতাদের কেউ দলে আসতে পারবেন না যারা এসেছে তাদেরকে নজরে রাখা হবে।বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করুক এতে কোন অসুবিধা নেই। কিন্তু কোনো ধরনের হরতাল, নাশকতা, গাড়ি পোড়ানো, গাছ কাটা, রাস্তা কাটা যেন না হয়। দেশের মানুষ এখন আর বিএনপি-জামায়াতের নৈরাজ্যকে পছন্দ করে না।মির্জা কাদের বিএনপির নেতাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালন করুন। এতে আমাদের কোন আপত্তি নেই, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, গাছ কাটা, রাস্তা কাটার রাজনীতি করলে তা মেনে নেয়া হবে না।কোম্পানীগঞ্জের শান্তি প্রিয় মানুষ শান্তি চাই তাই আমরা এলাকার শান্তি বজায় রাখতে বিএনপিকও শান্তি পুর্ন কর্মসুচি পালন করতে আহবান জানাবো। পারলে তাদেরকে সহযোগিতা করা হবে।কোন জ্বালাও পোড়াও আন্দোলন করলে তা মেনে নেয়া হবেনা।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি জামাল উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ প্রমুখ। উল্লেখ্য যেই মেয়র কাদের মির্জা গত ১৩ মার্চ থেকে চিকিৎসার উদ্দেশ্যে আমেরিকায় ছিলেন ১৬ দিন পর চিকিৎসা শেষে ২৯ মার্চ মঙ্গলবার দেশে ফিরে আসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com