শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীমান্তের ওপার থেকে আসা ঢলে বাড়ছে সুরমা নদীর পানি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২ এপ্রিল) পাওয়া তথ্য অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় নদীটিতে ১৮৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড শুক্রবার জানায়, গেল ২৪ ঘণ্টায় ভারতের আসাম ও মেঘালয় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি ১৮৮ সেন্টিমিটার ও ও যাদুকাটা নদীর পানি ১৯ সেন্টিমিটার বেড়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধির ফলে পুরো জেলার বিভিন্ন নদ নদীর পানি ক্রমশ বাড়ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড পওর ২ এর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলায় প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদ-নদীগুলোর পানি সমতল এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৭২৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১২০ কোটি টাকা ব্যয় করে ৫৩০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের ১২ উপজেলায় ৫২টি হাওরে এবছর ২ লাখ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। কিছুদিনের মধ্যে জমির ধান পাকা শুরু হবে। পাউবো জানায়, ওই ২৪ ঘণ্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com