বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গরমে হঠাৎ প্রেসার লো হলে দ্রুত যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা হঠাৎই অত্যধিক কমে যাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকেই লো প্রেসারে ভুগে থাকেন। এক্ষেত্রে হঠাৎ ব্লাড প্রেসার কমে যায়। ফলে রোগী চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরা কিংবা অজ্ঞানও হয়ে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রেসার বেশি থাকার সমস্যাই দেখা যায়। তবে কারো কারো ক্ষেত্রে লো প্রেসারও মারাত্মক বিপদের কারণ হতে পারে। গরমে এই সমস্যা বেশি দেখা যায়। এই বিষয়টিকে হেলাফেলা করলে হতে পারে হিট স্ট্রোক, কিডনি বিকল হওয়ার মতো সমস্যাও। গরমেও রাস্তার যানজট ঠেলে অফিসে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ প্রেসার লো হয়ে যাওয়া অস্বাভাবিক হয়। তবে এমন পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত কয়েকটি কৌশল অবলম্বন করুন। নাহলে বিপদ বাড়তে পারে। জেনে নিন এসময় দ্রুত যা করবেন-
> কিছুটা লবণ পানি খেতে পারেন। এতে আপনার শরীরের সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ফলে উপরে উঠবে রক্তচাপ। > শুধু পানিও খেতে পারেন। প্রচুর পানি পান করুন। এতেও অনেকটা আরাম মিলতে পারে হঠাৎ রক্তচাপ কমতে থাকলে। > অল্প অল্প করে খাবার খেতে থাকুন। বেশিক্ষণ খালি পেটে থাকলেও প্রেসার লো হতে পারে। > রক্তচাপ কমতে থাকলে এক জায়গায় বসুন কিছুক্ষণ। অতি দ্রুত নড়াচড়া করার চেষ্টা করবেন না। এতে মাথা ঘোরা, গা গোলানো, মাথা ঝিমঝিম করা বেড়ে যেতে পারে। এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। > পা মুড়ে, একটি পায়ের উপর আর একটি তুলে বসলে অনেক সময়ে রক্তচাপ বাড়ে। হঠাৎ রক্তচাপ পড়তে শুরু করলে এই পদ্ধতি কাজে লাগতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com