শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিবের শাশুড়ি আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি এবং উম্মে শিশির আল হাসানের মা নার্সিগ বেগম শুক্রবার গভীর রাতে মারা গেছেন। সাকিব ও শিশিরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
সাকিব আল হাসান জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন তার শাশুড়ি বেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে সিএমএইচে ভর্তি করা হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। সেজন্য ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছিলেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। গতকাল শনিবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। কারণ আলাইনা হাসানের স্কুল খুলে যায়। কিন্তু মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি তার স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশে ছিলেন। অসুস্থ শ্বশুরকে দেখার জন্য তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা পাননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com