শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় শিগগিরই ভূমিহীন গৃহহীন লোকদের তালিকা প্রকাশ করা হবে

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় ঘর নেই জায়গা নেই (ভূমিহীন, গৃহহীন) এরকম লোকের তালিকা মুক্ত হতে যাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যেই। নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের এরকমই তথ্য প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন নগরকান্দায় এখন থেকে আর জায়গা নেই ঘর নেই এই শ্রেণীর লোক আর পাওয়া যাবেনা। তাই ২৮ এপ্রিলের মধ্যেই এরকমই সরকারী ঘোষনা আসতে পারে নগরকান্দা বাসীর জন্য। ক শ্রেণীর তালিকা করে জায়গা নেই ঘর নেই এরকম লোকদের সরকারী ঘর ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। দু চারজন বাকি থাকলে তাহা ২৮ এপ্রিলের আগেই তাদের ঘর বুজিয়ে দেওয়া হবে। সকল ঘর তৈরী করে প্রস্তত রাখা আছে। ইতোমধ্যে ৩২৫ জন ক তালিকার লোকদের ঘর হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন এই সুনাম নগরকান্দা বাসীর জন্য। সমগ্র জেলায় নগরকান্দাই সবার আগে ভূমিহীনদের তালিকা করে তাদের নামে জায়গা দিয়ে ঘর নির্মাণ করে দেয় সরকার। এখন থেকে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন আর রইলোনা। এর আগে টাস্কফোর্সের এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com