ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই Logo অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন Logo শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ Logo প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির Logo পতিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের সহিংসতা ঐক্যবব্ধভাবে প্রতিহত করার প্রত্যয়

দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়

নেত্রকোনার দুর্গাপুরে নতুন প্রজন্মের মাঝে গণসচেতনতা সৃষ্টি, নৈতিকতা বৃদ্ধি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্ক প্রতিযোগিতায় পৌরশহরের বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পৌরশহরের সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন হয়েছে। বৃহ:স্পতিবার (২৫ জুন) বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্গাপুর এর আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’’ এবং ‘‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তারুন্যের ভুমিকাই প্রধান’’এই বিষয়ের ওপর আয়োজিত প্রতিযোগিতায় ৪টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে প্রস্তাবের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন অন্যদিকে, বিষয়ের পক্ষে অকাট্য যুক্তি তুলে রানার্সআপ ট্রফি জিতে নেয় বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। পুরো প্রতিযোগিতায় চমৎকার বাচনভঙ্গি ও যুক্তির আলো ছড়িয়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্বরনীকা দাস স্বর্না। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, ওসি খন্দকার শাকের আহমেদ প্রমুখ। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক মনিকা রায় ও তিথি সাহা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, অন্যদের মাঝে দুপ্রক এর সাবেক সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী, সাবেক প্রধান শিক্ষক সুরভী মান্দা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, প্রভাষক স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু

দুর্নীতিবিরোধী বিতর্কে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন চ্যাম্পিয়ন, রানার আপ বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬