শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল : মান্না

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশ গুলি করবে না-এমন নিশ্চয়তা পেলে এই সরকারকে বিদায় করতে ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে। সরকারকে বিদায় করেই তারা ঘরে ফিরবে। ‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার বিকেলে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।
মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। কিছু দিন আগে বিএনপির স্বাধীনতা র‌্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশে করেছে। অথচ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একবার বলুন, গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর আপনি ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কিনা। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে তাদেরকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের এই সভাপতি।
সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির আব্দুল হাই শিকদার, জাগপার রাশেদ প্রধান, তাঁতী দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের রবিউল ইসলাম রবি, জাসাসের ডা: আরিফুর রহমান মোল্লা, শাহবাগ বিএনপির রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com