শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রথম মৃত্যু বার্ষিকী

সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আজ বৃহস্পতিবার সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্টের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা,ইফতার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। সকালে প্রয়াত মরহুম সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, কবর জেয়ারত, অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি জানিয়েছেন যে বিকাল ৩ টায় ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ হল রুমে স্মরণ সভা, ইফতার মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান জানান যে সকালে মরহুমের কবর জেয়ারত, কোরআন খতম দেয়া হবে। বুড়িচং উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে মরহুম আব্দুল মতিন খসরুর স্মরণ সভা, ইফতার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই উপজেলার চেয়ারম্যান, দুই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ উপস্থিত থাকবেন। মরহুম সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরুর স্মরণ সভা, ইফতার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ায় সকল দলের নেতা কর্মী সহ সকল জন সাধারণ কে অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে গত বছর ২০২১ সালে সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মৃত্যু বরন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com