শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলবে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল রবিবার বিকালে পরিকল্পনা প্রতিমন্ত্রীর বাড়ীর আঙ্গীনায় মতবিনিময় সভায় দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় সাংবাদিকদের মধ্যে প্রশ্নকরেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা। এসময় মতলব-গজারিয়া সেতু কবে নাগাদ দৃশ্যমান হবে, মেঘনা নদীর সীমানায় বালি উত্তোলন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে অবাধে বাড়িঘর নির্মান এবং জলাবদ্ধতা, উপজেলার সাংবাদিকদের করোনাকালীন সুবিধাদি না পাওয়া এবং মফস্বল সাংবাদিকদের গৃহায়ন সুবিধার আওতায় আনা যায় কি না সহ নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এসকল প্রশ্নের জবাব দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com