শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাবি উপাচার্যের অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) কর্পোরেট শাখায় গতকাল সোমবার ইসলামী ব্যাংকিং উইন্ডোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় এক অনাড়ম্বর আয়োজনে ‘শরীয়াহ’র পথে অগ্রণীর সাথে’ এই বার্তা নিয়ে সম্পূর্ণ সুদমুক্ত ও ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত এই ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পা-ে, অগ্রণী ব্যাংক সাহেব বাজার কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুল মান্নান, রাবি কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. বজলুর রশীদ, রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে ইসলামী ব্যাংকিং উইন্ডো এর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com