শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধনু নদীর পানি বেড়ে যাওয়ায় ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ার আশংকা

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ধনু, বাউলাই, মেঘনা কালনী ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ধনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে ইটনা উপজেলার ১০ হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। কালনী ও কুশিয়ারা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বাউলাই নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এ বছর হাওরবেষ্টিত ইটনা উপজেলায় ২৫ হাজার ৮৩০ হেক্টর, মিঠামইন উপজেলায় ১৬ হাজার ২০০ হেক্টর, অষ্টগ্রামে ২৫ হাজার ৫৯৫ হেক্টর, নিকলী উপজেলায় ১৪ হাজার ২৯৫ হেক্টর, তাড়াইল উপজেলায় ১২ হাজার ৫৯৫ হেক্টর, করিমগঞ্জ উপজেলায় ১০ হাজার ৩০ হেক্টর ও বাজিতপুরে ৬ হাজার ৬৭৫ হেক্টর জমির বোরো আবাদ হয়। আগামী পানি আসায় হাওর এলাকার কৃষকরা চিন্তিত। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে কাঁচা পাকা ধান কাটা শুরু করেছে। পানির তোরে তলিয়ে যাওয়া এ সমস্ত ধানে অর্ধেক ফলনও হবে না। তার উপর ধানের চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে হাওরের একমাত্র ফসল বোরো ধান গড়ে তুলতে না পারলে সারা বছরই কৃষকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোন সময় হাওরে পানি ঢুকে ব্যাপক ফসলের ক্ষতি হতে পারে। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ছাইফুল আলম জানান, ইতিমধ্যে ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটের কারণে কৃষকেরা ধান কাটতে পারছে না। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে হাওরে ২২২টি কম্বাইন্ড হারভেস্টার ও ২২টি রিপার মেশিন সরবরাহ করা হয়েছে। যাতে করে কৃষকেরা দ্রুত মাঠ থেকে ফসল তুলতে পারে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, সোমবার দুপুর পর্যন্ত হাওরের ৩৫ ভাগ বোরো ধান কাটা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com