বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাওর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

হাওর এলাকায় রাস্তাঘাট করা যাবে না এবং সেখানে এখন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। পরে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে হাওর এলাকায় নতুন করে রাস্তাঘাট করা যাবে না। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের আরও বলেন, ‘হাওর এলাকায় এখন যে রাস্তাগুলো আছে, সেগুলোতে এক-দেড় কিলোমিটার পরপর ব্রিজ করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com