শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মগবাজারে ছাত্রশিবিরের বদর দিবসের আলোচনা সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের পরামর্শ সভা সদস্য ও থানা সভাপতি আয়ান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি মিলনায়তনে থানা সেক্রেটারি নাজিমুদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মু.আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন সাবেক  কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী,ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জাকির হোসেন, বক্তব্য রাখেন, মহানগরীর পরামর্শ সভা সদস্য মহানগরী উত্তরের সাহিত্য সম্পাদক নোমান উদ্দিন, বাড্ডা উত্তর থানা সভাপতি মারুফ আল্লাম, হাতিরঝিল থানা সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান  প্রমুখ।

বদর দিবস উপলক্ষে মগবাজারে জামায়াতের আলোচনা সভা: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে ১৯ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরা সদস্য ও থানা আমীর মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিমের সেক্রেটারী মোঃ ইউছুফ আলী মোল্লা, বিশিষ্ট গবেষক ও আলোচক মাঈনুদ্দীন সিরাজি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু তানজিল, মোঃ কলিমউল্লাহ, মাওলানা গোলাম মাওলা, আবু সাঈদ মন্ডল,রাশেদুল ইসলাম ও মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com