শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাশা-কাবিলাদের নিয়ে ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ সাফল্যের সঙ্গে সিরিজটির চতুর্থ সিজনের প্রচার হচ্ছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকা-ে বিনোদিত হচ্ছে দর্শক। এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। ঈদে নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলর রমজান’। বিশেষ এই নাটকেও থাকছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।
কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকা- তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়, এসবই দেখা যাবে নাটকটিতে।’ জানা গেছে, আজ ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘ব্যাচেলর রমজান’ নাটকটির শুটিং। ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে নাটকটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com