শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের টিয়ার শেল ও গুলিতে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- মো. মোশাররফ হাজারী (২৪) ও মোঃ রজব ইসলাম (২৬)। গত সোমবার (১৮ এপ্রিল) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে পুলিশের রাবার বুলেটে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলে দুই শিক্ষার্থী পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের মধ্যে মোশাররফের শরীরে অসংখ্য রাবার বুলেট বিদ্ধ হয়েছে। রজবের বুকে টিয়ার শেলের খোসা লাগে। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো জানান, এই ঘটনায় দুই ব্যবসায়ী আহত হয়ে এসেছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com