বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাজিল একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

খবরপত্র ‍নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

ব্রাজিলে মহামারি করোনভাইরাসের প্রকোপ দিনে দিনে বেড়েই চলছে। মাত্র কয়েকদিনে ইউরোপের সব দেশ আর রাশিয়াকে ডিঙ্গিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২৬ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। একইদিনে মারা গেছে আরও ১ হাজার ১২৪ জন।

শনিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার বলছে, দেশটিতে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছ। মোট মৃত্যু সংখ্যা ২৭ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ২ লাখ ৪৭ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com