শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোবাইল ইন্টারনেটে এলো আনলিমিটেড প্যাকেজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
মোবাইল ইন্টারনেটে আনলিমিটেড ডাটা প্যাকেজের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

মোবাইল ইন্টারনেটে আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু হলো। একইসঙ্গে নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজেরও ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে মোবাইল ইন্টারনেটের এই দুটি সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে। রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ এবং ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয়, আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার মহিউদ্দিন আহমেদ, কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com